মঙ্গলবার, ১১:২৭ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

টিউশনিতে যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার জবি শিক্ষার্থী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে গেন্ডারিয়া থানায় দায়িত্বরত ওসি গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করব।’

ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী বলেন, গেন্ডারিয়া থানাধীন ১১৯/ডি/৩, ডিস্টিলারি রোড এলাকার মো. নাসির হোসেনের বাসায় তার সন্তানকে প্রাইভেট পড়ান। রোববার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে ওই বাসায় পড়াতে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই ব্যক্তি তার পথরোধ করে মোবাইল নম্বর চান। নম্বর দিতে অস্বীকৃতি জানালে নিজেকে ‘সিফাত’ নামে পরিচয় দেয়।

তিনি আরও জানান, শিক্ষার্থী সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলে ওই ব্যক্তি পেছন থেকে তার হাত ধরে এবং প্রতিবাদ করলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। শিক্ষার্থী চিৎকার শুরু করলে অভিযুক্ত দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। ঘটনাটি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা আছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমি শুনেছি বিষয়টি। গেন্ডারিয়া থানায় কথা বলেছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com