বৃহস্পতিবার, ০৯:২০ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দরদ’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি। সেখান থেকে এসেছে গ্রিন সিগন্যালও। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা অনন্য মামুন।

তিনি জানান, গতকাল রবিবার সন্ধ্যায় ‘দরদ’ প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেন, ‘“দরদ” পাশ। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, আমার কাছে ভালো লেগেছে। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’

সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বলেন, ‘দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক করতে বলা হয়েছে। এছাড়া সমস্যা নেই। “দরদ” আমরা ছেড়ে দিয়েছি। এটি বাণিজ্যিক ছবি, শাকিব খান খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ও তার টিম কষ্ট করে ছবি বানিয়েছেন।’

সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। নভেম্বর বা ডিসেম্বরে এটি প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা অনন্য মামুন।

তার কথায়, ‘সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো।’

‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়াসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com