বৃহস্পতিবার, ০৩:৩০ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা ফাতেহি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পঠিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি কাঁদতে কাঁদতে বিমানবন্দর ছাড়লেন।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় কাঁদতে কাঁদতে মুম্বাই বিমানবন্দর ছাড়তে দেখা যায় তাকে।
এ সময় কালো পোশাক ও কালো সানগ্লাস পরে নিজের অশ্রু আড়াল করার চেষ্টা করছিলেন, যা উপস্থিত পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, পাপারাজ্জিদের এড়িয়ে দ্রুত বিমানবন্দরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছেন নোরা।

এ সময় এক ভক্ত সেলফি চাইলে সেটিও উপেক্ষা করেন নোরা। ধারণা করা হচ্ছে, তিনি দেশের বাইরে যাচ্ছিলেন।

সাধারণত নোরাকে গণমাধ্যমের সামনে হাসিমুখে দেখা যায়, কিন্তু এদিন তার মুখে ছিল শুধুই বিষাদ। এই অস্বাভাবিক আচরণ দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ভিডিওর নিচে এক ভক্ত লিখেছেন, ‘তিনি কাঁদছেন কেন?” আরেকজন লিখেছেন, ‘তিনি মানুষ, তারও অনুভূতি আছে। জানি না কী হয়েছে, তবে দয়া করে কেউ তাকে বিচার করবেন না।”

আরেকজন মন্তব্য করেন, ‘দয়া করে ট্রল করা বন্ধ করুন। তার খুব কাছের কেউ মারা গেছেন। তিনি দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। একটু সম্মান দেখান।’

নোরা যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

কারও মৃত্যুর খবরে ইসলাম ধর্মাবলম্বীরা এটি বলে থাকেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com