মঙ্গলবার, ০২:০৯ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ আনুষ্ঠানিক ঘোষণা গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির ইউএনও কে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায় ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার আ. লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা

কবি আল মাহমুদের জন্মদিন আজ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৩১৫ বার পঠিত

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৮৬তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।

বাংলা ভাষা ও সাহিত্যের প্রবাদপ্রতিম এই গুণী কবির বাবা মীর আবদুর রব। মা রওশন আরা মীর। স্ত্রী সৈয়দা নাদিরা বেগম। ব্যক্তিজীবনে পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।

আধুনিক কবিতায় লোকজ উপাদান ছড়িয়ে দেয়া কবি আল মাহমুদ পঞ্চাশের দশকের কবিতার অন্যতম প্রধান পুরুষ। তার কবিতায় উঠে এসেছে দেশজাত, মানবিকতা, সাম্যবাদ ও এতে লগ্ন থাকার আকুতি।

তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’ সমকালীন বাংলা কবিতার একটি বাঁকের নাম। তিনি শুধু কবিই নন, একাধারে ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্পকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।

২০১৯ সালে ১৫ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। তবে তার লেখা প্রতিটি অক্ষর এখনো রয়েছে বাংলার মানুষের প্রতিটি হৃদয়ের মণিকোঠায়। আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গিতে সমৃদ্ধ করায় এই মহান কবিকে তার জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com