শনিবার, ০২:২৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হজে যাচ্ছেন ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২০৬ বার পঠিত

ধর্মপ্রাণ ক্রিকেটার হিসেবে পরিচিত আদিল রশিদ হজ করতে যাবেন। সেজন্য ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলবেন না তিনি। এছাড়া ক্লাব ইয়র্কশায়ারের হয়েও কিছু ম্যাচ খেলতে পারবেন না এই স্পিনার।

হজ যাত্রার জন্য ইতোমধ্যে ইংলিশ ক্রিকেট বোর্ড থেকে রশিদকে  ছুটি দেওয়া হয়েছে। হজ করে তার ইংল্যান্ডে ফিরতে জুলাইয়ের মাঝামাঝি সময় লাগবে।

এ বিষয়ে রশিদ বলেন, বেশ কিছু দিন ধরেই ভাবছিলাম হজে যাব। কিছুতেই সময় পাচ্ছিলাম না।এই বছর মনে হল, আমাকে যেতেই হবে। বোর্ডের সঙ্গে কথা বলি, ক্লাবের সঙ্গে কথা বলি। ওরাও রাজি আমাকে ছাড়তে। দু’সপ্তাহের জন্য আমি এবং আমার স্ত্রী যাব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে ফিরবেন রশিদ। তার কাছে হজ করতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রশিদ। ভারতের বিপক্ষে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না রশিদকে।আগামী ৭ থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে ভারতের বিপক্ষে এই দু’টি সিরিজ।

তিনি আরও বলেন, আমার কাছে এটা বিরাট মুহূর্ত। প্রতিটা ধর্মেই কিছু বিশ্বাস থাকে। ইসলাম ধর্মে মুসলিমদের জন্য হজ একটা বিরাট জিনিস। বয়স থাকতে থাকতে, শরীরে জোর থাকতে থাকতে হজ করে নেওয়া উচিত। আমি নিজের কাছে দায়বদ্ধ হজ করতে যাওয়ার বিষয়ে।

এদিকে অনেকেই জানিয়েছেন, ভারতের মতো কঠিন সিরিজের সময়ই রশিদের হজ করতে যাওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। রশিদ বলেন, আমার কখনও মনে হয়নি যে, ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে, এখন হজ করতে যাব না। আমার সব সময় মনে হয়েছে আমার যাওয়া উচিত। কোন দলের বিপক্ষে সিরিজ রয়েছে সেটা নিয়ে ভাবিনি।

রশিদ জানিয়েছেন তিনি না থাকলেও ভারতের বিপক্ষে সীমিত ওভার ক্রিকেটে সিরিজ জয়ের ক্ষমতা রাখে ইংল্যান্ড। হজে গিয়ে তিনি সেই প্রার্থনা করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com