শুক্রবার, ০৯:০৩ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

বিয়ের ছবি শেয়ার করলেন মৌসুমী হামিদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১১৪ বার পঠিত

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেছেন লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। গতকাল শুক্রবার লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।এদিন সন্ধ্যার পর বরের সঙ্গে বিয়ের তিনটি ছবিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, লাল রঙের শাড়ির সঙ্গে ভারী গহনায় সেজেছেন পর্দার এই নায়িকা। অন্যদিকে পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি আর পাগড়ি পরেছেন আবু সাঈদ রানা।

বিয়ের ছবি পোস্ট করে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি পঙক্তি জুড়ে দিয়েছেন মৌসুমী হামিদ। তিনি লিখেছেন, ‘মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি/ মধু সঞ্চয়ের পর/ মধু পেরে করিল মুখর/ শান্ত আনন্দের আমন্ত্রণে/ আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।’

বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমী হামিদ বলেন, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলাম।’

এর আগে গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বসুন্ধরার বাড়ির ছাদে আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠান। সেখানেও দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

মৌসুমী হামিদের মতো আবু সাঈদ রানাও শোবিজ অঙ্গনেরই মানুষ। কারণ, তিনি লেখালেখি ও নির্মাণের সঙ্গে যুক্ত। তার লেখা গল্পে অভিনয়ও করেছেন মৌসুমী হামিদ। এ তালিকায় রয়েছে— ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।

৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মৌসুমী ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই বেশিরভাগ কাজ করেছেন। তার প্রথম সিনেমা ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’।

তবে এই অভিনেত্রীর অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে- সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com