শুক্রবার, ০৩:৩৩ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৪৭ বার পঠিত

ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মার মহানবী মুহাম্মদ সা:-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মুসল্লিরা।

শনিবার সকাল ১১টায় উপজেলার সাতকাছিমা আরাবিয়া মাদরাসা মাঠ থেকে স্থানীয় হাজার হাজার মুসল্লি উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।

মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলার সাতকাছিমা মাদরাসার শিক্ষক মাওলানা ফেরদাউস হোসেনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমিন, মাওলানা ইখলাসুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো: মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: আবু হাসান খান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো: রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় তারা অভিযোগ করে বলেন, মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে বিরূপ মন্তব্য করায় ভারত সরকার তাদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এছাড়া বিভিন্ন মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু একটি মুসলিম দেশ হয়েও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনার বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়া হয়নি যা খুবই দুঃখজনক।

আন্দোলনরত মুসল্লিরা ভারতের বিজেপি নেতা নূপুর শর্মার মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com