সোমবার, ০২:৪৮ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাবিতে শিবির বলে ছাত্রকে নির্যাতন, প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল কক্ষে ডেকে শিবির ট্যাগ দিয়ে হিন্দু ছাত্রকে নির্যাতনের ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।

প্রাধ্যক্ষ বলেন, ‘হলে ছাত্র নির্যাতনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তারা ঘটনার তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। আমরা শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেব।’

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘এই ঘটনায় আমরাও সাংগঠনিকভাবে যাচাই বাছাই করেছি। তবে অভিযুক্তদের বিরুদ্ধে মারধরের কোনো অভিযোগ পাইনি।’

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে শিবির তকমা দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৃষ্ণ রায়। প্রক্টর দপ্তরে দেওয়া অভিযোগপত্রে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমানসহ কয়েকজনের বিষয়ে উল্লেখ করা হয়।

এ ঘটনার প্রতিবাদে ১৬ ফেব্রুয়ারি উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে অনশনে বসেন অর্থনীতি বিভাগের শিক্ষক ফরিদ উদ্দিন খান। মানববন্ধন ও বিক্ষোভ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে মশাল মিছিল করেন ক্যাম্পাসের বাম ছাত্র সংগঠনগুলো। তারা দ্রুত অপরাধীদের শাস্তি ও ছাত্রলীগের নৈরাজ্য বন্ধের দাবি জানায়।

ওইদিন ঘটনার সত্যতা যাচাইয়ে তিন আবাসিক শিক্ষকদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। এতে ড. অনুপম হীরা মণ্ডলকে আহ্বায়ক, ড. তানজিল ভূঞা ও ড. রায়হান গফুরকে সদস্য করা হয়। এ ছাড়া এঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি রাতে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেয় শাখা ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com