রবিবার, ০৯:৫১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সমাবেশে যোগ দিতে দু’দিন আগেই বরিশালে নেতাকর্মীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

দু’দিনের পরিবহন ধর্মঘট উপেক্ষা করে শনিবার দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা।

নথুল্লাবাদে অবস্থিত বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা যায়। শুক্রবার সকাল থেকে শুরু হতে যাওয়া পরিবহন ধর্মঘটের কারণে এক দিন আগেই গন্তব্যে যাওয়ার জন্য কয়েক শ’ যাত্রী সেখানে জমা হয়।

সুবর্ণ পাল নামের এক যাত্রী বলেন, ‘শুক্রবার ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু শুক্রবারের পরিবহন ধর্মঘটের কথা মাথায় রেখে আমি এক দিন আগে এখানে এসেছি।’

বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যানে আসতে শুরু করেন।

পটুয়াখালীর যুবদল কর্মী সাদিকুর রহমান বলেন, ‘পরিবহন ধর্মঘটের কারণে দু‘দিন আগে এখানে এসেছি। কোনো জায়গা না পেয়ে আত্মীয়ের বাসায় থাকছি।’

বৃহস্পতিবার বিকেলে নগরীর জিলা স্কুল মোড়ে বিএনপির বিভাগীয় সমাবেশের তিনটি ব্যানার ছিঁড়ে ফেলে ছাত্রলীগের কয়েক নেতাকর্মী।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন বলেন, ‘আজ হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, আমাদের আহত করে এবং আমাদের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। তারা আমাদের সমাবেশে বাধা দেয়ার জন্য এটি করছে। যা আমরা করতে দিব না, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন।’

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পরিবহন নিষেধাজ্ঞা দিয়ে নেতাকর্মীদের আগমন ঠেকানো যাবে না।

তিনি আরো বলেন, ‘আমাদের হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন, যার অর্থ সরকারের পক্ষ থেকে তা বানচাল করার শত প্রচেষ্টা সত্ত্বেও আমাদের সমাবেশ সফল হতে চলেছে। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব, যাই ঘটুক না কেন।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com