বৃহস্পতিবার, ০১:১৪ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক আমিরাতের মেইয়াপ্পনের

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের নজির গড়লেন সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পন। আসরের প্রথম রাউন্ডের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

প্রথমে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ইনিংসে তখন ১৫তম ওভারে হ্যাটট্রিক করেন মেইয়াম্মন। তার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে ফিরে যান যথাক্রমে ভানুকা রাজাপাকসে, চারিত আসালঙ্কা ও লংকান অধিনায়ক দাসুন শানাকা।

সোমবার গিলংয়ে টস হেরে ব্যাটিংয়ে যায় শ্রীলংকা। যেখানে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করেন। দলের ব্যাটিংয়ে প্রায় একাই লড়ে যান ওপেনার পাথুম নিশাঙ্কা। তিনি ৬০ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৭৪ করে জাহুর খানের বলে আউট হন। এছাড়া ৩৩ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা ও ১৮ রান করেন কুশল মেন্ডিস। তবে দলের বাকিদের কেউই আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

মেইয়াপ্পন ৪ ওভারে ১৯ রানে ৩টি উইকেট পান। দুটি উইকেট দখল করেন জাহুর খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com