বৃহস্পতিবার, ০১:৫৮ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের  ভ্রাম্যমান বই মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশাল গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে মঙ্গলবার চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একক অভিনয়, হামদ ও নাথ প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে   সভাপতিত্ব করেন ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ  মো: রুহোল আমিন।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা  নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী  প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক  জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, সহকারী অধ্যাপক মাহিলাড়া ডিগ্রী কলেজ জিনাত জাহান খান, চিত্রাংকন প্রশিক্ষক গৌরনদী উপজেলা শিল্পকলা একাডেমি জনাব ফারুখ হোসেন টিপু ও গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস,এম জুরফিকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমান বইমেলার সংগঠক মো: নূর আলম খান  । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রতিযোগী ও ক্রেতা-দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com