বৃহস্পতিবার, ০৬:০৯ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বরিশালের গৌরনদীতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘ডাক দিয়ে যাই’-এর উদ্যোগে ডাক দিয়ে যাইর সুবিধাভোগী  পরিবারের মাঝে  গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় গৌরনদী উপজেলা প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ বৃক্ষচারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান   সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আহম্মেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার সহকারী শাখা ব্যবস্থাপক লিটন কুমার, সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, এনজিওর সদস্য ও সুবিধাভোগীরা।
কর্মসূচিতে ‘ডাক দিয়ে যাই’-এর পক্ষ থেকে ৪০টি পরিবারের মাঝে মোট ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম  জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা বিতরণ নয়, বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজ পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com