বুধবার, ০২:৫২ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত
​বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কোরআন তিলাওয়াত, নাত-ই রাসুল (সা.), কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.এম. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এস. এম. মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার।
​এছাড়াও যুবদল নেতা মো. কাওছার ফকিরসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মো. আরিফ হোসেন।
​পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীদের মাঝে কোরআন তিলাওয়াত, নাত-ই রাসুল (সা.) ও রাসুলের (সা.) জীবনী নিয়ে আলোচনা প্রতিযোগিতা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, অনুষ্ঠান সফল সমাপ্তি ও দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com