বুধবার, ১১:১৯ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হাসিনায় আটকা সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ বিদিশা এরশাদ গ্রেপ্তার পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকাল শরিফুলকে কাউন্টিতে খেলার অনুমতি দেয়নি বিসিবি ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি গৌরনদীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচাতো চাচার বিরুদ্ধে মামলা ক্ষমতাকে প্রশ্ন করা না গেলে আর সাংবাদিকতা হয় না:  জহির উদ্দিন স্বপন

চবির ‘বি’ ইউনিটে ৫৬.৬৪ শতাংশ ফেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৪৯ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’  ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৬ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৬৯ জনই ফেল করেছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৬ দশমিক ৬৪ শতাংশ।

এ ছাড়া পরীক্ষায় পাস করেছেন ১১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪৩ দশমিক ৩৬ শতাংশ। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং ‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘কিছু যান্ত্রিক সমস্যার কারণে ফলাফল প্রকাশে সময় লেগেছে। সবশেষে আমরা নির্ভুলভাবে ফলাফল প্রকাশ করেছি।’

এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটের পরীক্ষা। ৩৫ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৬ হাজার ৬০৭ জন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১৭২ জন। যা শতকরা ২৫ দশমিক ৬৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com