শনিবার, ০২:৩১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মির্জা আব্বাসকে ‘মাদক সম্রাট’ বললেন পাটোয়ারী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৮ নির্বাচনী আসনে বাগযুদ্ধ চরমে পৌঁছেছে। এবার এই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে ‘মাদক সম্রাট’ হিসেবে আখ্যায়িত করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে দেওয়া বক্তব্যে তিনি মির্জা আব্বাসের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে মির্জা আব্বাস মাদক সংশ্লিষ্ট বিষয়ে যে ভূমিকা রাখছেন তা অত্যন্ত উদ্বেগজনক।

পাটোয়ারী বলেন, উনি কি কেরু কোম্পানিকে প্রফিটেবল করার দায়িত্ব নিয়েছেন? আমরা শুনেছি কেরু কোম্পানি নাকি এখন খুব লাভজনক হচ্ছে। তারা এসব মাদক গ্রহণ করছে, যা এতদিন আমরা জানতাম না, আজকে খুঁজে পেয়েছি। মির্জা আব্বাস একদিকে চাঁদাবাজ ও দুর্নীতির সম্রাট, এখন তিনি নতুন করে মাদক সম্রাট হিসেবে আবির্ভূত হয়েছেন।

পাটোয়ারী আরও অভিযোগ করেন যে, বিএনপির এই সিনিয়র নেতা ও তার কর্মীরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘১২ তারিখের ভোটে এই মাদক সম্রাটকে আপনারা প্রতিহত করুন। এদের সন্ত্রাসী কার্যক্রম থেকে জনগণকে মুক্তি দিতে হবে।’

তার মতে, বর্তমান জোটের রাজনীতি ও স্বতন্ত্র প্রার্থীদের ভিড়ে মির্জা আব্বাসের মতো ‘বিতর্কিত’ নেতাদের প্রত্যাখ্যান করার এখনই সময়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com