মঙ্গলবার, ১০:১২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলাকারী যুবক গ্রেফতার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৯৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলাকারী বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবার্ট ক্রিমো থ্রি নামের ২২ বছর বয়সি ওই যুবককে স্থানীয় সময় সোমবার ধাওয়া করে ধরেছে পুলিশ। খবর বিবিসির।

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ওই বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন।

শিকাগো শহরের হাইল্যান্ড পার্কে চালানো এ হামলায় অত্যাধুনিক বন্দুক ব্যবহার করা হয়। একটি ভবনের ছাদ থেকে লোকজনকে লক্ষ্য করে গুলি চালায় রবার্ট ক্রিমো।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ বন্দুক হামলার ঘটনা এটি। দেশটিতে ২০২২ সালের এ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে একটি করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ ধরনের সহিংসতায় তিনি স্তম্ভিত।

স্থানীয় সময় গতকাল সোমবারের এ গুলির ঘটনায় হামলাকারীকে ধরতে অভিযান শুরু হয়। একপর্যায়ে ক্রিমোকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তবে গ্রেফতারের পর পুলিশ বলেছে, হামলার জন্য তিনিই দায়ী বলে তারা মনে করছেন।

স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কুচকাওয়াজ শুরুর কয়েক মিনিট পরই বন্দুকধারী গুলিবর্ষণ শুরু করেন। স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে কুচকাওয়াজসহ নানান আয়োজন করেছিল শহর কর্তৃপক্ষ। হামলার পর সেগুলো বাতিল করা হয়।

হামলার ঘটনায় মুহূর্তের মধ্যে কুচকাওয়াজ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। আতঙ্কিত লোকজন দিগ্বিদিক ছুটতে থাকে। গুলিতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিকটস্থ হাসপাতালে মারা যান আরও একজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com