রবিবার, ০৬:৪১ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

মেক্সিকোতে ৬ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ বার পঠিত

মেক্সিকোর উত্তরাঞ্চলে ছয় পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী।

স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। রাজ্যটিতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো মাদক পাচারের রুট নিয়ে লড়াই করছে।

জ্যাকাটেকাস রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, ক্যালেরা দে ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া সেন্টারে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়।

বিবৃতির তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছানোর পরে আরো দু’জন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে গুলি করা হয়, যাদের মধ্যে একজন মারা যায়।

জ্যাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল নিন্দা জানিয়ে এ ঘটনাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে উল্লেখ করেছেন।

গত কয়েক বছর ধরেই জ্যাকেটেকাসে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। এর পেছনে বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে লাভজনক মাদক চোরাচালানের রুট নিয়ন্ত্রণের জন্য সিনালোয়া ও জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে চলমান সঙ্ঘাতকে দায়ী করেছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে জ্যাকেটেকাসে রাজ্যের রাজধানীতে গভর্নরের প্রাসাদের সামনে পরিত্যক্ত একটি গাড়ি থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com