বুধবার, ০২:৫৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সার দাপট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পঠিত

লা লিগার শিরোপা দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। অ্যাতলেটিকোর মাঠে দাপুটে পারফরম্যান্সে অ্যাতলেটিকো মাদ্রিদ-কে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বার্সা। তবে প্রথমে চমক দেখায় স্বাগতিকরা। ৩৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অ্যাতলেটিকো। মাত্র দুই মিনিট পরই সমতা ফেরান মার্কাস রাশফোর্ড।

প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় অ্যাতলেটিকো, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিকো গঞ্জালেস। ১০ জন নিয়ে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খেলায় নামতে বাধ্য হয় তারা।

এই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বার্সা। শেষ দিকে ৮৭ মিনিটে জয়সূচক গোল করেন রবার্ট লেভান্ডফস্কি। পুরো ম্যাচে বল দখল, শট- সব পরিসংখ্যানেই এগিয়ে ছিল সফরকারীরা।

এই জয়ে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ-এর সঙ্গে ব্যবধান দাঁড়িয়েছে ৭ পয়েন্টে। অন্যদিকে অ্যাতলেটিকো ৫৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com