রবিবার, ০৮:৫৫ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

পাম্পে তেল আছে, তবে ক্রেতা নেই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৮৭ বার পঠিত

জ্বালানি তেলের দাম বাড়ায় তেলের পাম্প ও খুচরা দোকানে ক্রেতা সংকট দেখা দিয়েছে। আজ শনিবার সকাল থেকেই পাম্পগুলোতে ক্রেতাদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। নির্ধারিত দামেই জ্বালানি বিক্রি করছেন বিক্রেতারা।

পাম্প কর্তৃপক্ষ জানায়, তেলের দাম বাড়ার খবরে গতকাল শুক্রবার রাতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সকাল থেকে তেমন ক্রেতা নেই।

শহরের এ রহমান অ্যান্ড সন্স’র ম্যানেজার মনসুর আলম বলেন, আমাদের পাম্পে পর্যাপ্ত তেল রয়েছে। কিন্তু ক্রেতা কম। রাতেই ক্রেতারা তেল নিয়ে গেছে।

বাইক চালক সোহেব ও নাজিম বলেন, তেলের দাম বাড়ার খবর পেয়ে রাতে তেল কিনেছি, আমাদের মতো অনেক ক্রেতাই তেল কিনেছেন।

এদিকে ভোলার বেশিরভাগ তেলের পাম্প ও দোকানে ক্রেতা সংকট দেখা গেছে। তবে দাম দোকানগুলোতে নির্ধিরিত দামেই তেল বিক্রি হচ্ছে বলে জানায় ক্রেতা-বিক্রেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com