বৃহস্পতিবার, ০৫:৪৮ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

করোনা থেকে সুস্থ হয়েছেন বিএনপি মহাসচিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৬৩ বার পঠিত

করোনায় আক্রান্ত হওয়ার আট দিন পর সুস্থ হয়ে উঠেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, শনিবার বিএনপি মহাসচিব করোনা টেস্ট করেছেন এবং তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি আরো বলেন, ফখরুল ইসলাম করোনা সংক্রমণ থেকে সুস্থ হলেও শারীরিকভাবে দুর্বল বোধ করছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার থেকে দলের কর্মসূচিতে যোগ দেবেন বিএনপি নেতা।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টায় দলের চেয়ারপারসনের কার্যালয়ে দলের ত্রাণ কমিটির এক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল।

গত ২৫ জুন দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হন মির্জা ফখরুল।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com