মঙ্গলবার, ০৯:২৩ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

অবশেষে নৈশভোজে মুখোমুখি মোদি ও জিনপিং

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

তিন বছর আগে ভারতের তামিলনাড়ু রাজ্যের মমল্লপুরমে শেষবার পাশাপাশি দেখা গিয়েছিল তাদের দু’জনকে। ওই সময় দ্বিপক্ষীয় কূটনীতিতে ছিল বন্ধুত্বের বার্তা। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের নৈশভোজে ফের দেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। লাদাখের গালওয়ান উপত্যকার ওই রক্তাক্ত সংঘর্ষের ঘটনার পর প্রথমবার।

জি-২০ শীর্ষ সম্মেলনের নৈশভোজে মঙ্গলবার রাতে মুখোমুখি হওয়ার পরে করমর্দন করেন মোদি ও জিনপিং। কিছুক্ষণ কথাও বলেন তারা। তবে লাদাখ-ঘটনার পর এই প্রথম জনসমক্ষে তাদের দেখা গেলেও দুই রাষ্ট্রনেতার আলাদাভাবে বসার সম্ভবনা নেই বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্রিয় হয়েছিলেন মোদী। নিজের রাজ্য গুজরাতে নিয়ে গিয়েছিলেন জিনপিংকে। ২০২০ সালের গালওয়ান-ঘটনার পর সেই প্রচেষ্টায় ইতি পড়ে গিয়েছিল। গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কোঅপারেশনের শীর্ষ বৈঠকে মোদি এবং জিনপিংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই রাষ্ট্রনেতার দেখা হয়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com