রবিবার, ১০:৪৮ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

নগ্ন ছবি তোলায় রণবীর সিংহকে ডেকে পাঠাল মুম্বাই পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৫১ বার পঠিত

এক ফ্যাশন ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল চর্চা। এবার সেই বিতর্কের জেরে রণবীরকে ডেকে পাঠাল মুম্বাই পুলিশ। জানা গেছে, রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ করা হয়েছে থানায়। আগামী ২২ আগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে।

স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক নারী আইনজীবী। সেই অভিযোগ এফআইআর হিসেবে নথিভুক্ত করেছিল মুম্বাইয়ের চেম্বুর থানা পুলিশ। তবে এ ঘটনায় নোটিস পাঠালেও রণবীর তখন বাড়িতে ছিলেন না।

উল্লেখ্য, গত মাসে পেপার ম্যাগাজিনের ফটোশুটে রণবীরকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা যায়। ছবিতে মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের কায়দায় পোজ দিতে দেখা যায় তাকে। সে সময় ফটোশুট সম্পর্কে অভিনেতা বলেন, ‘আমি পারফরম্যান্সের খাতিরে হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে রাজি আছি। আমার কিছু যায় আসে না। তবে সামনের মানুষগুলোর খারাপ লাগছে কিনা সেটাও ভাবা জরুরি।’

তবে সমালোচনা হলেও রণবীর ঘরণী দীপিকা কিন্তু বরের প্রশংসায় পঞ্চমুখ। তার মতে, ‘রণবীর সিং বরাবরই সাহসী। স্কিন দেখাতে উনি কোনোদিনই লজ্জা পাননি।’ যদিও রণবীরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নগ্ন ফটোশুট বিতর্কে অভিনেতার কিছু যায় আসে না। তিনি ইতিবাচক মন্তব্য আঁকড়ে সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে চান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com