শনিবার, ১০:২৫ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

গৌরনদীতে আটককৃত ৪ ডাকাত কে জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার, এ,এস,মামুন
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড থেকে আটককৃত চার ডাকাত সদস্যর বিরুদ্ধে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে থানায় মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পাতবার দিবাগত রাত একটার দিকে দেশীয় ধারালো অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও বিভিন্ন সরঞ্জামাদিসহ আটককৃত ডাকাতরা হলো-গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে হৃদয় জমাদ্দার ও তার ভাই তারেক জমাদ্দার, পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এলাকার আনন্দ মন্ডলের ছেলে অশোক মন্ডল।
স্থানীয় বাসিন্দা খোকন ফকির জানিয়েছেন-মধ্যরাত একটার দিকে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। পরবর্তীতে তাদের গতিরোধ করার চেষ্টাকালে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন। এসময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ওই সিএনজির চালকসহ চারজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন-ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা ওই চার ডাকাত সদস্যকে আটক করেছে
এসময় তাদের কাছ থেকে চারটি দেশীয় ধারালো রাম দা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃত তারেক জমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি, তসলিম শরীফের বিরুদ্ধে দুইটি ও অশোক মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একটি মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-রাতে খবরপেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চার ডাকাতকে উদ্ধার করে আটক করা হয়। পরবর্তীতে তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি আরও জানিয়েছেন-এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com