শুক্রবার, ০৯:৩১ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

দ্বিতীয়বারেও মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার পর দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি। এতে মোট ২৭২ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করল দলটি। এখনো ফাঁকা রয়েছে ২৮টি আসন, যেখানে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খোলা আছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে এবারও দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মনোনয়ন পাননি। যদিও তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬- এ বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি।

এর আগে, গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রথম দফায় ২৩৭ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন মহাসচিব মির্জা ফখরুল। সেসময় মাদারীপুর-১ আসনে মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ওই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com