রবিবার, ০৯:২৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

গৌরনদীতে নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে ভূয়া এমবিবিএস ডাঃ আটক 

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার, এ,এস,মামুন
বরিশাল জেলার উত্তর জনপদ গৌরনদীতে একটি বেসরকারি হাসপাতালে ভূয়া এমবিবিএস চিকিৎসক দিয়ে দীর্ঘদিন যাবৎ ওটিতে অপারেশন করানোর অভিযোগ পাওয়া গেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ভূয়া চিকিৎসক ফিরোজ আহম্মেদ (৪৫) কে আটক করেছে উপজেলা প্রশাসন।
আটককৃত ফিরোজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি এলাকার আব্দুল খালেক শেখের ছেলে। সে দীর্ঘ তিন মাস যাবত গৌরনদী পৌর এলাকার সুন্দরদী নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে প্রাকটিস সহ জটিল রোগীদের অপারেশন চালিয়ে আসছিলো
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান  উপজেলা স্বাস্থ্য সেবার মান নির্ণয় ও সমস্যাগুলো নিয়ে বেশ কিছুদিন যাবত অভিযোগ আসছে। সেই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার ০১ ডিসেম্বর রাতে নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে অভিযান চালিয়ে ভূয়া চিকিৎসককে আটক করেন। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার নাম ফিরোজ আহম্মেদ বলে উল্লেখ করেছেন। তিনি ওই হাসপাতালে ডাঃ আমিরুল ইসলাম নামে প্রাকটিস করতেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আরও বলেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ি হচ্ছে, ভূয়া চিকিৎসক হাসপাতালটিতে অনেক জটিল সার্জারি পরিচালনা করতেন। ফলে অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তার যে অপরাধ তাতে বড়ধরনের শাস্তি হওয়া উচিৎ। যে কারনে আটককৃতকে মোবাইল কোর্টের আওতায় না নিয়ে নিয়মিত মামলা দায়েরের জন্য থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অভিযানে উপজেলা হাসপাতালের চিকিৎসক, থানা পুলিশ সহায়তা করেন।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানিয়েছেন, আটককৃত ব্যক্তি ও এঘটনায় অন্যান দায়ীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে। পাশাপাশি মঙ্গলবার সকালে আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com