মঙ্গলবার, ০৯:২৯ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদী ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে দিনব্যাপী কর্মশালা 

স্টাফ রিপোর্টার, এ,এস,মামুন
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত
গৌরনদী ডিবেটিং সোসাইটি’র এর উদ্যোগে রোববার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিনায়তনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১৭ টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ডিবেটিং কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং ক্লাবের সভাপতি বাপ্পি শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইব্রাহিম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক,গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, মহিলারা  ডিগ্রি কলেজের প্রভাষক জিনাত জাহান খানসহ অন্যান্যরা। দ্বিতীয় পর্বে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন  প্রশ্নের উত্তর দেন বরিশালে- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। এ সময় এম জহির উদ্দিন স্বপন বলেন, “তরুনদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে ২৪র জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন ছাত্র-জনতা”। এ পর্বে বিশেষ অতিথি ছিলেন এমএসসি (এমআইটি) টেলি যোগাযোগ বিশেষজ্ঞ  রেহান এ আসাদ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com