শনিবার, ০১:০৩ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব আসছেন রোববার

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত
এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
বরিশাল -১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে আগামী ৩০ নভেম্বর ২০২৫, রোববার বিকেল ৩টায় গৌরনদী বাসস্ট্যান্ডে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে গণঅংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো এই জনসভার আয়োজন করেছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জননেতা জহির উদ্দিন স্বপন, বিএনপি মনোনীত বরিশাল-১ আসনের প্রার্থী।গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি, গৌরনদী পৌর বিএনপি এবং অংগ–সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা ইতোমধ্যে সভাস্থলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে আয়োজকরা বড় ধরনের শক্তি প্রদর্শনের আশা করছেন।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই জনসভা বরিশাল-১ আসনের নির্বাচনী অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।আগামী রোববারের জনসভা ঘিরে পুরো এলাকায় এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com