শনিবার, ১২:৫৮ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ গৌরনদীতে কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে আল-আমিন একাদশের জয় ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন: উপদেষ্টা আসিফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেবো সে ঘোষণা দিয়েছি। আমরা দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমন আরও অনেকেই নির্বাচন করবেন এমন কথাও আছে।’

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করবো এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি হুঁশিয়ারি দেন, উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে, তদন্ত করতে পারে দুদক। প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com