বুধবার, ১২:৩১ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

শোক দিবসের অনুষ্ঠানে মানতে হবে যেসব বিধি-নিষেধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৮৭ বার পঠিত

করোনা পরিস্থিতির কারণে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের বাধ্যতামূলক করোনা টিকার সনদ সঙ্গে রাখাসহ বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সরকারি এক তথ্যবিবরণীতে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে-

  • অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীদের সুরক্ষা প্রদানে সক্ষম এরূপ মাস্ক সঠিকভাবে নাক-মুখ ঢেকে পরিধান করতে হবে।
  • অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ প্রদর্শন করতে হবে।
  • অনুষ্ঠানস্থলের প্রবেশ পথ ও বহির্গমন পথ ভিন্ন ভিন্ন ও একমুখী হতে হবে।
  • অনুষ্ঠানস্থলে সাবান পানি দিয়ে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
  • আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক অংশগ্রহণ করতে পারবে।
  • অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
  • সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন না।
  • হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।
  • স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com