শনিবার, ১০:২১ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রাষ্ট্রের মালিক জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না-এম. জহির উদ্দিন স্বপন

 এস এম, জুলফিকার, গৌরনদী
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না। শেখ হাসিনা এটা বুঝতে ভুল করেছিলেন। গণতন্ত্রের চর্চায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হয়। শেখ হাসিনা এটা বোঝেননি। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়। তাই তাদের সাথে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ বন্ধ করে দিয়েছিলেন।
প্রতিযোগিতার মধ্যেই কিন্তু প্রতিভা লুকিয়ে থাকে। শেখ হাসিনা দেশের মানুষকে সেই প্রতিভা চর্চার প্রতিযোগিতা করতে দেয়নি। এ ভুলের কারণেই জনগণের তাড়া খেয়ে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বিএনপি’র নেতাকর্মীদের বলছি আপনাদেরকেও সাবধান থাকতে হবে। জনগণের মনের অবস্থা বুঝে রাজনীতি করতে হবে। এমন কাজ করা যাবে না, যে কাজে জনগণ কষ্ট পায়। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। দলের প্রত্যেক নেতাকর্মীকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। এলাকাবাসীর ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম, তারেক রহমানের সালাম ও আমার সালাম পৌঁছে দিতে হবে। তাদের সাথে ভালো আচরণ করে ভোট চাইতে হবে। তাদের দোয়া ও ভালোবাসা পেতে হবে।
বুধবার সন্ধ্যার পূর্বে গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
কমলাপুর যুব সমাজ ঐক্য পরিষদের সমন্বয়ক মোঃ ফেরদৌস হাওলাদারের সভাপতিত্বে বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ আবুল হোসেন মিঞা প্রমূখ। এর আগে এম. জহির উদ্দিন স্বপন কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দর্শক সাড়িতে বসে ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com