রবিবার, ০৩:০৮ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

একটি ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশিয় ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে চলা সংলাপে তিনি এমন কথা বলেছেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমাদের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে।

তিনি বলেন, এই নির্বাচনে আমাদের একটি অফিশিয়াল মেকানিজম থাকবে। তারপরও পর্যবেক্ষকদের চোখ দিয়ে এই নির্বাচনটিকে দেখতে চাই। যারা নতুন পর্যবেক্ষক আছেন তারা অবশ্যই যত দ্রুত সম্ভব প্রশিক্ষণ দেবেন তাদের লোকবলকে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে আপনাদের সংস্থার সুনাম ক্ষুণ্ন হবে।

পর্যবেক্ষকদের সতর্ক করে তিনি আরও বলেন, পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব হবে ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়িয়ে পড়া না। পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না।

নির্বাচনে পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে ইসি বলেন, বাংলাদেশিরা খুব বেশি রাজনীতি সচেতন। যারা পর্যবেক্ষণ করবেন তারা রাজনীতিতে জড়িয়ে পড়লে সব ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। যাদের নিয়োগ দেবেন তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছে কি না সেটা অবশ্যই চেক করবেন।

এদিকে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে ভোটার টার্ন আউট অনেক বেশি হবে।

তিনি আরও বলেন, অতীতকে কোনোভাবে সামনে আনতে চাই না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চায় ইসি। কোনো অবস্থাতেই পক্ষপাতিত্বমূলক আচরণ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে নির্বাচনে আসতে সমস্যা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com