বৃহস্পতিবার, ০৭:২৬ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল সুদানের সেনাপ্রধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

সুদানে দুই বছরের বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধ থামানোর প্রচেষ্টায় বড় ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মধ্যস্থতাকারীরা যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তা সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল-ফাত্তাহ বুরহান প্রত্যাখ্যান করেছেন। তিনি এটিকে- ‘এ যাবৎকালের সবচেয়ে খারাপ’ প্রস্তাব বলে মন্তব্য করেছেন।

সেনাবাহিনীর প্রকাশ করা এক ভিডিও বার্তায় বুরহান বলেন, ‘প্রস্তাবটি গ্রহণযোগ্য নয় এবং মধ্যস্থতাকারীরা পক্ষপাতদুষ্ট।’

২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও শক্তিশালী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। রাজধানী খার্তুমসহ দেশজুড়ে এই লড়াই ছড়িয়ে পড়ে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী এ যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যদিও সহায়তা সংস্থাগুলো বলছে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। যুদ্ধের কারণে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ ঘরছাড়া, বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে এবং দেশের কিছু অংশ দুর্ভিক্ষে পড়েছে।

মার্কিন নেতৃত্বাধীন চার দেশের মধ্যস্থতাকারী দল ‘কোয়াড’-যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত-দুই বছর ধরে সংঘাত থামানো ও গণতান্ত্রিক উত্তরণ পুনরায় শুরু করার চেষ্টা করছে। তবে বুরহানের কঠোর প্রত্যাখ্যান সেই প্রচেষ্টায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com