শুক্রবার, ০৮:০৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

উজিরপুরের শিকারপুর মেজর জলিল সমাজকল্যাণ পরিষদের  ফ্রি মেডিকেল ক্যাম্প

‎ ‎ স্টাফ রিপোর্টার,এ,এস,মামুন
  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত
দরিদ্র ও ‎​সমাজের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের চিকিৎসা সেবা  দিতে বরিশালের উজিরপুর শিকারপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা।
‎
‎মেজর জলিল সমাজকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ নয়ন মৃধার মহতী উদ্যোগে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী  সকাল থেকে বিকেল পর্যন্ত দুইটি ভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে স্থানীয় শত শত নারী-পুরুষ, শিশু ও বয়স্ক মানুষ ভিড় করেন।
‎
‎​দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমটি দুটি সেশনে পরিচালিত হয়। ক্যাম্পের প্রথম সেশনটি শুরু হয় সকাল ৯:৩০ মিনিটে পূর্ব জয়শ্রী গ্রামের মরহুম হাসান মৃধার বাড়িতে এবং দুপুর ১২টা পর্যন্ত তা চলমান ছিল।
‎
‎এরপর বিরতি দিয়ে দ্বিতীয় সেশনটি দুপুর ১২:৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত শিকারপুর বন্দরস্থ মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিনভর এই দুই স্থানে চিকিৎসা নিতে আসা বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
‎
‎​ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নাসির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাস্টার আব্দুল মান্নান।
‎
‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজ-এর উপাধ্যক্ষ মোঃ আনিচুর রহমান, ধামুরা ডিগ্রী কলেজ-এর অধ্যক্ষ  (ভারপ্রাপ্ত) মোশারেফ হোসেন, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল খালেক, বরিশাল জেলার সাস্কৃতিক বিভাগের পরিচালক হাফেজ সাইফুল ইসলাম এবং মারকাজুল কারিম শামেলা মাজেদ কওমি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মীর সোহরাব হোসেন প্রমুখ।
‎
‎​স্থানীয়ভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকা মানুষের জন্য মেজর জলিল সমাজকল্যাণ পরিষদের এমন জনকল্যাণমূলক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এমন মানবিক আয়োজনের জন্য এলাকাবাসী উদ্যোক্তা সমাজসেবক আলহাজ্ব মোঃ নয়ন মৃধাকে ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com