শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বরিশাল জেলার গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন, গৌরনদী হাইওয়ে থানার নবনিযুক্ত ওসি শামীম শেখ, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মাধ্যমিক অফিসার আঃ জলিল, উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, আনন্দ টিভির বরিশালের ব্যুরোচীফ সাংবাদিক কাজী আলামিন,সাংবাদিক আবদুছ ছালেক মামুন, সোলাইমান তুহিন, টরকী বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, সম্পাদক বদিউজ্জামান চঞ্চল,পৌর জামাতের আমির মাওলানা হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
এ জাতীয় আরো খবর..