বৃহস্পতিবার, ০৯:৩৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

মুরগির একটি ডিম বিক্রি হলো ৫৮ হাজার টাকায়!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৮৭ বার পঠিত

বাজার থেকে দেশি মুরগির ডিম কিনতে গেলে সর্বাধিক দাম পড়ে ১০-১২ টাকা। কিন্তু কখনো শুনেছেন মুরগির একটি ডিম বিক্রি হয়েছে ৫৮ হাজার টাকায়? অবিশ্বাস্য লাগলেও এমনই হয়েছেন ব্রিটেনে। ৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে মুরগির একটি ডিম।

জানা গেছে, ব্রিটেনের একটি পরিবার মুরগিটিকে বেশ কয়েক বছর আগে বাড়িতে নিয়ে এসেছিল। তাদের একটি খামারও রয়েছে। পরিবারের সব সদস্যই মুরগিগুলোর দেখাশোনা করেন।

মুরগিগুলোর এক একটি নামও দিয়েছে ওই পরিবার। অ্যানাবিল মুলাশি নামে ওই পরিবারের এক সদস্য কিছু দিন আগেই দেখেন যে টুইনস্কি নামে একটি মুরগি যে কয়েকটি ডিম পেড়েছে, তার মধ্যে একটি ডিম আকৃতিগতভাবে অন্যগুলোর তুলনায় একেবারেই আলাদা।

মুলাশি জানিয়েছেন, টুইনস্কির ওই ডিমের আকৃতি পুরো গোল। যা সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা। এর পরই তিনি গুগলে সার্চ করেন এমন কোনো ঘটনা আগে ঘটেছিল কি না। মুলাশি দেখেন, এক কোটিতে এ রকম ঘটনা একটিই হয়। বিষয়টি জানার পরই মুলাশি ডিমটি বিক্রির জন্য নেটমাধ্যমে বিজ্ঞাপন দেন। আশ্চর্যজনকভাবে, একজন ক্রেতাও পেয়ে যান তিনি। ৫০০ পাউন্ড যা বাংলাদেশী মুদ্রায় ৫৮ হাজার টাকায় বিক্রি হয় ওই ডিম।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com