বৃহস্পতিবার, ০৭:২৭ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ইউক্রেনের শান্তি আলোচনায় বড় সাফল্যের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা চূড়ান্ত করার আলোচনায় বিশাল অগ্রগতি হয়েছে।’

তবে এখনো কিছু কাজ বাকি আছে বলে জানান রুবিও।

সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় আলোচকদের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল আমাদের কথা শুনছে-এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

ফাঁস হওয়া প্রস্তাবগুলো রাশিয়ার পক্ষে বলে মনে হওয়ায় ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা উদ্বেগ প্রকাশ করেছে। ভ্লাদিমির পুতিন এ প্রস্তাবগুলোকে সমাধানের “ভিত্তি” হিসেবে স্বাগত জানিয়েছেন।

তবে জেলেনস্কি আগে বলেছিলেন, ‘ইউক্রেনকে হয়তো খুব কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। এর মধ্যে রয়েছে- সম্মান হারানো অথবা একটি গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নেওয়া।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুবিও বলেন, ‘জেনেভায় আলোচনাকারী দলগুলির খুব ভালো দিন কেটেছে।’

তিনি বলেন, ‘২৮ দফার মার্কিন পরিকল্পনায় যা কিছু অমীমাংসিত বিষয় ছিল, সেগুলোকে সংকুচিত করাই ছিল মূল লক্ষ্য। আর সংশ্লিষ্ট পক্ষগুলো তা উল্লেখযোগ্যভাবে করতে সক্ষম হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com