বৃহস্পতিবার, ০৪:৩১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে

দ‌ক্ষিণাঞ্চ‌লের সব নদীর পা‌নি বিপৎস‌ীমার ওপরে, নিম্নাঞ্চল প্লা‌বিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২০৫ বার পঠিত

ব‌ঙ্গোপসাগ‌রে লঘুচা‌পের প্রভা‌বে দ‌ক্ষিণাঞ্চ‌লের সব নদ-নদীর পা‌নি বিপৎসীমা অতিক্রম ক‌রে‌ছে। এতে এই এলাকার নিম্নাঞ্চল প্লা‌বিত হওয়ার পা‌শাপা‌শি ব‌রিশাল নগরী‌তে জলাবদ্ধতা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বুধবার বিকাল ৪টায় পানি উন্নয়ন বোর্ডের পানির স্তরের তথ্য বার জোন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিভাগের মধ্যে বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া বরিশালের পার্শ্ববর্তী জেলা ঝালকাঠির বিষখালী নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে ভোলা খেয়াঘাট-সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের সুরমা ও মেঘনা নদীর পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা ও মেঘনা নদীর পানি বিপদসীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

অন‌্যদি‌কে পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর ও পায়রা নদীর পানি বিপদসীমার ২৯ সেন্টমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বরগুনার বিষখালী নদীর পানি বিপদসীমার ৩৬ সেন্টমিটার, পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এছাড়া পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপদসীমার ২ সেন্টমিটার ও উমেদপুরের কচা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ পা‌নি উন্নয়ন বো‌র্ড ব‌রিশা‌লের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম ব‌লেন, দ‌ক্ষিলাঞ্চ‌লের ২৩‌টি নদীর পা‌নির উচ্চতা প্রতি‌নিয়ত পর্যবেক্ষণ করা হয়। এই সব অঞ্চ‌লের নদ নদীর পা‌নিই বর্তমা‌নে বিপদসীমার ওপ‌রে র‌য়ে‌ছে।

এদি‌কে টানা বৃ‌ষ্টিপাত ও নদীর পা‌নি বিপদসীমা অতিক্রম করায় দ‌ক্ষিণাঞ্চ‌লের বি‌ভিন্ন এলাকা প্লা‌বিত হ‌য়ে‌ছে। ঘর বা‌ড়ি‌তে পা‌নি ঢু‌কে পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছে ক‌য়েক হাজার মানুষ। ব‌রিশাল নগরীর বি‌ভিন্ন সড়‌কে পা‌নি উঠে গে‌ছে, এছাড়া নগরীর নিম্নাঞ্চল পা‌নির নি‌চে র‌য়ে‌ছে।

ব‌রিশাল আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস ব‌লেন, বুধবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৪ দশ‌মিক ৬ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে। এছাড়া বা‌তা‌সের গ‌তি‌বেগ ছি‌ল ৮ থে‌কে ১২ ন‌টিক‌্যাল মাইল।

তি‌নি ব‌লেন, ব‌ঙ্গোপসাগ‌রে লঘুচা‌পের কার‌ণে এমন অবস্থার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। আরো দুই-এক দিন দিন বৃ‌ষ্টি থাক‌বে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com