রবিবার, ১০:১৩ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৬৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই গোষ্ঠীর দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন ৷

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, একই গোষ্ঠীর সৈয়দ মিয়ার ছেলে প্রবাসী আল আমিন (৪০) ও নুর ইসলামের ছেলে বোরহানের (৩৫) মাঝে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। আল আমিন বিদেশে যাওয়ার আগে বোরহানকে বিদেশ নেয়ার জন্য তার কাছ থেকে টাকা নেন। বুধবার সকালে বোরহান আল আমিনের কাছে টাকা ফেরত চান। এনিয়ে বাকবিতণ্ডা থেকে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম হোসেন জানান, একই গোষ্ঠীর আল আমিন ও বোরহানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com