শনিবার, ০৭:৩৮ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

গৌরনদীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন 

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুন 
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত
জীবন ব্যাপী ডায়াবেটিস ” এই শ্লোগানে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচি’র যৌথ আয়োজনে  স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা  ডাঃ মোঃ শাহতা জারাব সালেহীন।
গৌরনদী ব্রাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার মোঃতৌকির আহমেদ, জামাতে ইসলামী গৌরনদী পৌরসভার আমির মোঃ হাফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন, ব্রাকের স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা, কর্মচারীগণ। র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে  বলেন প্রতিনিয়ত ডায়াবেটিস মহামারী আকার ধারণ করতেছে, ডায়াবেটিস রোগীদের একটু সচেতন হলেই ভালো থাকা যায় শরীর চর্চা দৈনিক ৩০ থেকে ৪০ মিনিট হাঁটাচলা, খাবারের ব্যাপারে সচেতন হওয়া অর্থাৎ তিনভাগের এক ভাগ ভাত, একভাগ সবজি, একভাগ পানি  নিয়মিত রুটিন মোতাবেক  জীবন পরিচালনা করলে ডায়াবেটিস নিয়েও  অনেক ভালো থাকা যায়। সর্বশেষ সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভাটি শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com