শুক্রবার, ০১:০৯ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

পূর্বের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিল। এর আগে গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।

ফেসবুক পোস্টে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যারা এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করতে ইচ্ছুক আপনারা আগামী ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে অথবা নিম্নবর্ণিত ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

নতুন শিডিউল অনুযায়ী, এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর।

যেভাবে ফর্ম সংগ্রহ ও জমা দেবেন:

১। অনলাইনে আবেদনের পদ্ধতি:

যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।

২। অফলাইনে আবেদনের পদ্ধতি:

মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুভাবে

ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে (২য় তলা)।

খ) এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com