বৃহস্পতিবার, ০৯:৩৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ভূমধ্যসাগরে আবার তুরস্কের অনুসন্ধানকারী জাহাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৭০ বার পঠিত

ভূমধ্যসাগরে আবার তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, এজন্য অনুমতির দরকার নেই।

তুরস্ক নতুন একটি তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ তৈরি করেছে। তারা সেই জাহাজ সাইপ্রাসের উত্তর-পশ্চিম অঞ্চলে পাঠাবে। জাহাজটি সমুদ্রে ড্রিল করবে। এই জাহাজের নাম আব্দুলহামিদ হান। এটাই সমুদ্রতলে তেল ও গ্যাসের খোঁজ করার জন্য তুরস্কের সবচেয়ে বড় জাহাজ।

তুরস্কের এই মিশন নিয়ে যা জানা গেছে
এরদোগান বলেছেন, তুরস্কের দক্ষিণ-পশ্চিমে গাজিপাসা সৈকত থেকে ৫৫ কিলোমিটার দূরে জাহাজটি তেল ও গ্যাসের খোঁজ করবে।

তুরস্কের অন্য জাহাজগুলো কৃষ্ণসাগরে তেল ও গ্যাসের খোঁজ চালাচ্ছে। তারা সেখানে একটি গ্যাসের ভাণ্ডার পেয়েছে।

তুরস্ক তাদের প্রয়োজনের তেল ও গ্যাসের প্রায় পুরোটাই আমদানি করে। এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। তাই এরদোগানও তেল অনুসন্ধানের উপর জোর দিয়েছেন। গতবছর তারা ৪৫ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আমদানি করেছিল।

এরদোগান বলেছেন, এই নতুন ড্রিলিং জাহাজ হলো শক্তিক্ষেত্রে তুরস্কের নতুন ভিশন। তিনি জানিয়েছেন, যত তাড়াতাড়ি আমরা তেল ও গ্যাস খুঁজে পাব, ততই আমাদের সুবিধা হবে। তেল ও গ্যাসের জন্য অন্য দেশের উপর থেকে নির্ভরতা কমবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com