মঙ্গলবার, ০৩:২৯ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা মুখোশ পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার হোয়াইট হাউসের কাছে গাড়ি দুর্ঘটনা, আটক ২ এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন গৌরনদীতে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে এডিবির অর্থায়নে প্রকল্প, অংশীজনদের মতবিনিময়  কংগ্রেসে অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আওয়ামী লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন ঢাকা ও গাজীপুরে চার বাসে দুর্বৃত্তদের আগুন নজরদারি ও অভিযানে সুন্দরবনে কমেছে অপরাধ, ১০ মাসে গ্রেপ্তার ৩৯৬

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন ও আশপাশের জেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তায় বিজিবির সদস্যরা কাজ করবেন।

এ সময় পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে বলেও জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে ঘিরে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

কর্মসূচি ঘোষণার পর থেকে গত কয়েক দিনে রাজধানীতে প্রায় ১০টি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। এমন পরিস্থিতিতে অপতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com