বৃহস্পতিবার, ০৯:১৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

গাজা শান্তি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী জেরেড কুশনার ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করেছেন। ওয়াশিংটন এই অস্থির যুদ্ধবিরতিকে স্থায়ী করতে তৎপরতা আরও বাড়াচ্ছে।

এদিকে, নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল গাজার পাশাপাশি লেবাননের সঙ্গে থাকা যুদ্ধবিরতিকেও শক্ত হাতে কার্যকর করবে।’

গাজায় যুদ্ধবিরতি প্রায় এক মাস ধরে কার্যকর রয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হঠাৎ হামলার পর শুরু হয় যুদ্ধ। যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিরতি এনেছে। প্রথম ধাপের এ যুদ্ধবিরতিতে কয়েকজন বন্দী ও আটকা পড়া ব্যক্তিদের বিনিময় করা হয়েছে।

চলমান যুদ্ধবিরতি তৈরিতে সাহায্য করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই কুশনার সোমবার জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিভাবে যুদ্ধবিরতি স্থিতিশীল হয় এবং এর পরবর্তী ধাপের জন্য ভিত্তি তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করতেই মার্কিন এই প্রচেষ্টা।

ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, দুই নেতা দ্বিতীয় ধাপের কিছু অতি সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বেদরোসিয়ান বলেছেন, ‘উভয়েই প্রথম ধাপ নিয়ে আলোচনা করেছেন, যা আমরা এখনো চালু রেখেছি। আমাদের বাকি বন্দীদের মুক্তি নিশ্চিত কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ধাপের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে- হামাসকে নিরস্ত্রীকরণ, গাজাকে সামরিকভাবে নিরস্ত্রীকরণ করা এবং নিশ্চিত করা যে হামাস ভবিষ্যতে গাজার কোনো ভূমিকায় থাকবে না।’

তিনি আরও যোগ করেছেন, ‘দ্বিতীয় ধাপে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে এবং এর বিস্তারিত বিষয়ে এখন যৌথভাবে আলোচনা করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com