শুক্রবার, ০২:৪৮ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

নিবন্ধন পেতে তারেককে যে পরামর্শ দিলেন ইসি সচি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

নিবন্ধনের দাবিতে অনশনরত আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানকে পুনর্বিবেচনার আবেদন করতে বলেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

রোববার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘আইনগতভাবে যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছে সেগুলো পূরণ করে দিতে পারেন। অপিল বা সংশোধনী বা পরিমার্জন পরিবর্ধন সময়বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা। তো সেটা নিশ্চয়ই ওনারা সুবিবেচনায় নেবেন।’

ইসি সচিব বলেন, ‘আমি আন্তরিকভাবে আবেদন করব, যেন তিনি অনশন ভেঙে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন।’

আপিল কোথায় করবে-এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আপিল করবে কমিশনে, সচিব বরাবর। কেননা, চিঠিপত্র তো সচিবালয় থেকে যায়। সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন, যদি ওনারা করতে চান।’

কতদিনের মধ্যে আপিল করতে হবে এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘আপিলের জন্য তো কোনো সময় আমি বলছি না। আপনি এখনো করতে পারেন। আগামীকালও করতে পারেন। আপনি করবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত। ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে। আপিল করতে তো কোনো অসুবিধা নেই। এখন কোনো কিছু করার নেই। একটা না মঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং কিছু কিছু জায়গায় উনারা বলছেন যে আমরা এটার সঙ্গে একমত নই। ঠিক হতেই পারে, সেটা পুনর্বিবেচনা, সংশোধন ইত্যাদির জন্যে আবেদন করতেই পারেন। আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবে, কি নেবে না সেটা হলো পরের ব্যাপার।’

গত ৪ নভেম্বর বিকেল থেকে তারেক রহমান ইসির মূল ফটকের সামনে অনশন করছেন। এরই মধ্যে বিএনপিসহ বিভিন্ন দল তারেকের অনশনের প্রতি সংহতি প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com