বৃহস্পতিবার, ০৯:১০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নীতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিয়ম অনুযায়ী, ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের স্থায়ী বসবাসের (গ্রিন কার্ড) আবেদন বাতিল করতে পারবে মার্কিন প্রশাসন।

শনিবার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বব্যাপী মার্কিন দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের কাছে পাঠানো এক গোপন বার্তায় এ বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো আবেদনকারী বা তার পরিবারের সদস্য যদি স্বাস্থ্যগত কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকিতে থাকেন, তবে তাদের ভিসা আবেদন ‌‌‘সরকারের জন্য সম্ভাব্য বোঝা’ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসা অফিসার আবেদন বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে।
এছাড়া আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, আর্থিক সামর্থ্য এবং পারিবারিক দায়িত্বও বিবেচনায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন, সন্তান বা প্রবীণ অভিভাবকের যত্নের কারণে কেউ কাজ করতে না পারলে সেটিও সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

নতুন নীতিতে হৃদরোগ, শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যান্সার, মানসিক ব্যাধি, ডায়াবেটিস, স্নায়বিক অসুস্থতা ও স্থূলতাকে সম্ভাব্য ‘উচ্চ ব্যয়বহুল’ রোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে স্থূলতাকে অ্যাজমা, স্লিপ অ্যাপনিয়া ও উচ্চ রক্তচাপের মতো জটিলতার ঝুঁকি হিসেবে বিবেচনা করা হবে।

ভিসা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে আবেদনকারীর চিকিৎসা খরচ চালানোর মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা আছে কিনা, তা যাচাই করতে।

ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ তার অভিবাসনবিরোধী অবস্থানেরই ধারাবাহিকতা। তাদের আশঙ্কা, এতে অনেক আবেদনকারী স্বাস্থ্যগত কারণে অন্যায়ভাবে ভিসা বঞ্চিত হবেন।

ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি চার্লস হুইলার বলেন, এই সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক। ভিসা অফিসাররা চিকিৎসক নন, তবু এখন তাদের বলা হচ্ছে অনুমান করতে-কে ভবিষ্যতে চিকিৎসা ব্যয়ে সরকারের ওপর নির্ভরশীল হতে পারেন। এটি একটি বিপজ্জনক দৃষ্টান্ত।

নতুন এই নির্দেশনা কার্যকর হলে ডায়াবেটিস, স্থূলতা বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত বহু আবেদনকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বসবাসের সুযোগ অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com