বুধবার, ০৩:৫২ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন দলের কলি আর মহাপুরোনো বিশ্বাসঘাতকরা হাসিনার সুরে কথা বলছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন। শনিবার (৮ নভেম্বর) রাত ২টার পর দেওয়া পোস্টে তিনি লিখেন, নতুন দলের কলি থেকে শুরু করে মহাপুরোনো বিশ্বাসঘাতক দলের পুরোনো কুচক্রীরা একই হাসিনা-মার্কা সুরে কথা বলছে এবং জোরজবরদস্তি করতে চাইছে।

একজন নতুন কাওয়া ওবায়দুল কাওয়ার মতো অনবরত জাতির কৃতি সন্তানদের এমনকি বর্ষীয়ান রাজনীতিবিদদেরও মানসম্মান ও মর্যাদার প্রতি কুৎসিত ভাষায় আক্রমণ করছেন। কলি দলের সেই না-ফোটা মস্তিষ্কের প্রতিবন্ধী ব্যক্তি ধারাবাহিকভাবে এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। এটাই এই শ্রেণীর মুখে তথাকথিত ‘নয়া বন্দোবস্ত’। যার অর্থ দাঁড়ায়— আওয়ামী লীগ যেহেতু লুটপাট করেছে, তাই আমরা তার বহুগুণ বেশি লুটপাট করবো।

এদের মধ্যে আরেকটি গ্রুপ রয়েছে যারা কেবল মহাজান্তা নয়— বরং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় প্রতারণার নায়ক হিসেবেও বিবেচিত হতে পারে। এরা ঐক্যমত্য কমিশনে উপস্থিত ছিলেন যাদের সেই যোগ্যতা নেই এবং নিয়মিত টকশোতে জাতীয় স্বার্থ ও জনআকাঙ্ক্ষার পরিপন্থী বক্তব্য প্রচার করে যাচ্ছেন।

সবচেয়ে উদ্বেগজনক গ্রুপটি এখনো সরাসরি নির্বাচনের বিরোধিতা করে জনমত তৈরির কাজে লিপ্ত রয়েছে। এর মধ্যে রয়েছে এক আজব পাগল আইনজীবী, যিনি বলেছিলেন— ‘প্রধান উপদেষ্টা সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যা বলতে শুরু করবেন, সেটাই নাকি সংবিধান।’

ছাঁটাই ক্যাম্পের আরেক ব্যারিস্টার ইতিহাসকে জোড়াতালি দিয়ে উদ্ভট তত্ত্ব জপছেন এবং আজকের ও আগামীর সম্ভাবনাময় তরুণদের পথভ্রষ্ট করে চলেছেন। আর ঘি খাওয়ার জন্য রাজনীতিবিদরা আঙুল বাঁকা করেন না— জনগণের ন্যায্য দাবি-দাওয়ার পক্ষে, অন্যায়-অবিচার ও জুলুমের বিপক্ষে, গুম-খুন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্র রক্ষার প্রশ্নে ‘আঙুল বাঁকা করা’র প্রবাদটি প্রযোজ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com