বৃহস্পতিবার, ০৮:১৩ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাজশাহীতে আসিফ নজরুল’ নির্বাচন নিয়ে শঙ্কা নেই, ফেব্রুয়ারিতেই ভোট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর।

রবিবার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি, আবার কখনো উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই।

তিনি আরও বলেন, যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে, তাদের নজরে রাখা হচ্ছে। এছাড়া আদালতে মামলার চাপ কমাতে একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক দেওয়া হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com