রবিবার, ০৪:৩২ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তুরাগে রিকশার গ্যারেজে বিস্ফোরণ : দগ্ধ ৭ম ব্যক্তির মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৮৩ বার পঠিত

রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ শফিকুল ইসলাম (৩২) নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় আহত আট জনের মধ্যে সাতজনেরই মৃত্যু হলো। আর একজন যিনি এখনো বেঁচে আছেন তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিকুল।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: এস এম আইউব হোসেন।

তিনি বলেন, তুরাগ এলাকা থেকে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে আটজন আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখনো একজন চিকিৎসাধীন আছেন। আটজনের মধ্যে সাতজনই মারা গেছেন।

বর্তমানে মো: শাহীন (২৫) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে।

এর আগে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, গ্যারেজটির মালিক গাজী মাজহারুল ইসলাম (৪৭), রিকশাচালক আল-আমিন (৩০), মো: মাসুম আলী (৩৫), মো: আলম (২৩), নূর হোসেন (৬০) ও শাহিন (২৬)।

শনিবার (৬ আগস্ট) দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম নামে একজন জানিয়েছিলেন, উত্তরা কামারপাড়া এলাকার ওই রিকশা গ্যারেজের পাশে ভাঙারির ব্যবসা রয়েছে। ওই দোকানে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com