বৃহস্পতিবার, ০৬:৫১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

তুরাগে বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২১০ বার পঠিত

রাজধানীর তুরাগে কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ আল আমিন (৩০)।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে দগ্ধ আটজনের মধ্যে ছয়জনের মৃত্যু হলো। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

গত শনিবার (৬ আগস্ট) ওই গ্যারেজে বিস্ফোরণ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহতদের শরীরের ৪৫-৯০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, উত্তরা কামারপাড়া এলাকাও ওই রিকশা গ্যারেজের পাশে ভাঙারির ব্যবসা রয়েছে। ওই দোকানে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com