বৃহস্পতিবার, ১০:০৪ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারীরা তাদের পরবর্তী মেয়র নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়) সব ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ভোট শেষ হবে স্থানীয় সময় রাত নয়টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল আটটায়)। 

শহরের শীর্ষ এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং কুইন্সের রাজ্য পরিষদ সদস্য জোহরান মামদানি (ডেমোক্র্যাট প্রার্থী), স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ জরিপে দেখা গেছে মামদানি বাকি দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে রয়েছেন।

এর আগে মেয়র নির্বাচনের আগাম ভোটগ্রহণ ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর শেষ হয়েছে। প্রায় ৭ লাখ ৩৫ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন।

নিউইয়র্কে চার বছর পরপর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। এ বছরের নির্বাচন বিশেষভাবে নজর কেড়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। যেখানে প্রতিযোগিতা হবে প্রগতিশীল, প্রতিষ্ঠাবাদী ও রক্ষণশীল শিবিরের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com